চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর বরাদ্দে চরণদ্বীপে সড়ক উন্নয়ন কাজ সম্পন্ন
চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর বরাদ্দে বোয়ালখালী উপজেলার ৭ নম্বর চরণদ্বীপ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে দেলোয়ার হোসেন চৌধুরী পুরাতন বাড়ি সড়কের উন্নয়ন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।
দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটিয়ে সড়কটির উন্নয়ন হওয়ায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত সহজ ও নিরাপদ হয়েছে। এলাকাবাসী এই উন্নয়নকাজ বাস্তবায়নের জন্য সংসদ সদস্য এরশাদ উল্লাহসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
[caption id="attachment_478" align="alignnone" width="168"]
উন্নয়ন কাজের পরে[/caption]
স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার আরও উন্নয়ন হবে।

