প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়
আগামী ২০ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের রেস্ট হাউসে এক আলাপচারিতায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান এমপি, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইস্রাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু ও জাফর আহমদ।
এ ছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের একান্ত সচিব ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
