বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই
জ্ঞানচর্চা, মননশীলতা ও বইপাঠের সুস্থ সংস্কৃতি বিকাশের লক্ষ্যে বোয়ালখালী উপজেলায় ‘উপজেলা পাবলিক লাইব্রেরি (লাইসিয়াম)’ প্রতিষ্ঠার দূরদর্শী ও মহতী উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই।
এলাকার তরুণ প্রজন্ম, শিক্ষার্থী ও বইপ্রেমীদের জন্য একটি শিক্ষাবান্ধব ও আলোকিত পরিবেশ গড়ে তোলার এই উদ্যোগ গ্রহণ করায় বোয়ালখালীর শ্রদ্ধেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লাইসিয়ামের সভাপতি জনাব মেহেদী হাসান ফারুক মহোদয়ের প্রতি জানাই অশেষ ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা।
লাইসিয়ামের এই শুভযাত্রায় সামিল হতে পেরে ব্যক্তিগতভাবে ২৭টি বই উপহার দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ মহতী উদ্যোগে বই উপহার দেওয়ার স্বীকৃতিস্বরূপ ইউএনও মহোদয়ের আন্তরিক ধন্যবাদ ও প্রশংসাপত্র আমাকে ভবিষ্যতে এমন জনকল্যাণমূলক কাজে আরও উৎসাহিত করবে।
আমরা বিশ্বাস করি, শুভানুধ্যায়ী, শিক্ষানুরাগী ও বইপ্রেমী মানুষের সম্মিলিত সহযোগিতায় ‘লাইসিয়াম’ একদিন বোয়ালখালীর সর্বস্তরের মানুষের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশের এক অনন্য কেন্দ্র হয়ে উঠবে।
বোয়ালখালীতে জ্ঞানভিত্তিক ও আলোকিত সমাজ গঠনের এই মহতী উদ্যোগের সফলতা কামনা করছি। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান ফারুক মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।
বই হোক জ্ঞানের আলো, লাইসিয়াম হোক আলোকিত বোয়ালখালী গড়ার অনন্য প্রতিষ্ঠান।
#UNOBoalkhali #Gratitude #PublicLibrary #Lyceum #Boalkhali #বোয়ালখালী #লাইসিয়াম #বইপড়ি_আলোকিত_হই

