বোয়ালখালীতে ৬ হাজার ৫০০ গাছ রোপণ কর্মসূচির মীরপাড়া এলাকায় উদ্বোধন করলেন হাজি আবু আকতার
নিজস্ব প্রতিনিধি, বোয়ালখালী সংবাদ : প্রধানমন্ত্রীর উদ্যোগে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের বোয়ালখালীতে ৬ হাজার ৫০০টি বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলার মীরপাড়া এলাকায় এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজি আবু আকতার।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিয়ার উদ্যোগে জেলাব্যাপী এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়।

কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অবদান রাখার প্রত্যাশা করা হচ্ছে।
[caption id="attachment_1286" align="alignnone" width="300"]
চট্টগ্রাম জেলাতে শুভ উদ্বোধন অনুষ্ঠান[/caption]
🌱 সবুজ হোক বোয়ালখালী, সমৃদ্ধ হোক বাংলাদেশ।
