
বোয়ালখালী সংবাদ:
চট্টগ্রামের বোয়ালখালীতে ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জিয়া উদ্দিন শিবলু (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) বোয়ালখালী উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেনের নেতৃত্বে এসআই মোঃ জুয়েল রানা সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় জিয়া উদ্দিন শিবলুকে গ্রেপ্তার করা হয়। পরে তার হেফাজত থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেপ্তার জিয়া উদ্দিন শিবলু উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকার দেলা মিয়া সওদাগরের বাড়ির মৃত মোঃ নাজিম উদ্দিনের ছেলে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় বোয়ালখালী থানায় মামলা নম্বর ০৪, তারিখ ১৬ অক্টোবর ২০২৬ দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply