1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে চরণদ্বীপ দরবার শরীফে মাইজভান্ডারি কাফেলার শুভাগমন সিডিএফএ মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন রামপুর ফুটবল একাডেমি বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক ঃ
  • Update Time : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
  • ৮১ Time View

বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মো. তসলিম (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৭ লাখ ৪৫ হাজার টাকা।

শুক্রবার (২৩ অক্টোবর) এসআরবি-৭-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার আকুবদণ্ডী গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে আকুবদণ্ডী গ্রামে মাদক বিক্রির উদ্দেশ্যে কয়েকজনের অবস্থানের খবর পেয়ে অভিযান চালায় এসআরবি-৭-এর সদস্যরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে একজন পালানোর চেষ্টা করলে মোঃ তসলিমকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ৯ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।

 

গ্রেপ্তার মোঃ তসলিম বোয়ালখালী উপজেলার ১নং ওয়ার্ড সৈয়দপুর এলাকার কোরবান আলীর বাড়ির মৃত মো. জাফর মিয়ার ছেলে।

এসআরবি-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তার ব্যক্তি ও জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে বোয়ালখালী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com