1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ফিলিস্তিনের পক্ষে মিছিল করে ইতিহাস গড়লো অস্ট্রেলিয়া

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ১১৬ Time View

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরাইলি আগ্রাসন বন্ধে ও ত্রাণ সরবরাহের আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সুপরিচিত সিডনি হারবার ব্রিজে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়েছেন হাজার হাজার মানুষ। তাদের মুখে শোনা গেছে ফিলিস্তিনের পক্ষে স্লোগান আর ইসরায়েলের প্রতি তীব্র ক্ষোভ।

রোববার (৩ আগস্ট) কানায় কানায় পরিপূর্ণ ছিল সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজ। প্রাকৃতিক বাধা এড়িয়ে মিছিলটিতে অংশ নেয় লাখেরও বেশি মানুষ। উপত্যকায় মানবসৃষ্ট দুর্ভিক্ষের বিরুদ্ধে আওয়াজ তোলেন তারা।

‘মার্চ ফর হিউম্যানিটি’ আয়োজকদের ডাকা সিডনির মিছিলে অংশগ্রহণকারীদের মধ্যে কয়েকজন ক্ষুধার প্রতীক হিসেবে ‘হাঁড়ি-পাতিল’ বহন করছিলেন। তারা ফিলিস্তিনের পক্ষে প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি শ্লোগানে শ্লোগানে ফিলিস্তিনের মুক্তির দাবি জানান।

আয়োজকরা তিন লাখের দাবি করলেও পুলিশ বলছে এক লাখেরও কিছু বেশি মানুষ অংশ নিয়েছে মিছিলে। এরমধ্যে উল্লেখযোগ্য ছিলেন— উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, সাবেক অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির বেশ কয়েকজন সিনেটর।

এক পর্যায়ে, ‘ফিলিস্তিন,ফিলিস্তিন’ স্লোগানে প্রকম্পিত হয় ব্রিজের এক প্রান্ত থেকে অপর পাশ পর্যন্ত। এক কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যের ব্রিজটিতে বন্ধ হয়ে যায় যান চলাচল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com