1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীজুড়ে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু  বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডে বেহাল সড়ক, মসজিদে যেতে চরম দুর্ভোগে মুসল্লিদের বিনামূল্যে আইডি ভেরিফাই করার সুযোগ আনছে মেটা, পাবেন যেভাবে বোয়ালখালীতে দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ আহলা দরবার শরীফ শাহী জামে মসজিদ: ঐতিহ্য, ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন বোয়ালখালী পূর্বগোমদন্ডী লোকনাথ মন্দির থেকে জগদানন্দ মিশন উল্টো রথগমন গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (রহ.)-এর দ্বিশত জন্মবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বোয়ালখালীতে অনুষ্ঠিত আধ্যাত্মিক সুফি সাধক, গবেষক, গীতিকার ও সমাজসেবক আবুল কালাম (ভোলা): কর্মময় জীবন আজও অনুপ্রেরণা ঘুষ দাবির অভিযোগের পর সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তারানুমা এলাহীর বদলি

বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডে বেহাল সড়ক, মসজিদে যেতে চরম দুর্ভোগে মুসল্লিদের

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডে বেহাল সড়ক, মসজিদে যেতে চরম দুর্ভোগে মুসল্লিদের

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার ২নং ওয়ার্ডের কাসেম আলীর বাড়ি এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে মসজিদে নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের প্রতিদিনই ঝুঁকি ও ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কোনো সংস্কার বা উন্নয়নকাজ না হওয়ায় এটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাজুড়ে কাদা ও পানি জমে যায়, ফলে শিশু, বয়স্ক, নারী এবং মুসল্লিদের চলাচল অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। অনেক সময় পিচ্ছিল রাস্তায় দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়।

এলাকাবাসীর দাবি, এই সড়কটি প্রতিদিন অসংখ্য মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। তাই জনদুর্ভোগ লাঘব এবং নিরাপদ চলাচল নিশ্চিত করতে দ্রুত সড়কটি সংস্কার ও প্রয়োজনীয় উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের জন্য বোয়ালখালী পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com