1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএফএ মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন রামপুর ফুটবল একাডেমি বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার

বোয়ালখালীর কৃতি ক্রীড়াবিদ জয়া দত্তের সাফল্যে গর্বিত চট্টগ্রাম

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২২৩ Time View

বোয়ালখালীর কৃতি ক্রীড়াবিদ জয়া দত্তের সাফল্যে গর্বিত চট্টগ্রাম

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া বিদগ্রামের কৃতি ক্রীড়াবিদ জয়া দত্ত জাতীয় পর্যায়ে উশু ও এমএমএ খেলায় ধারাবাহিক সাফল্য অর্জন করে প্রশংসা কুড়িয়েছেন।

তিনি দীর্ঘদিন ধরে কোচ আব্দুল্লাহ আল ফয়সাল-এর তত্ত্বাবধানে অনুশীলন করছেন। চট্টগ্রামের কাজীর দেউরিস্থ এম এ আজিজ স্টেডিয়ামে উশুর অনুশীলনের পাশাপাশি খুলশীর লিভিং টাওয়ার, ৩ নম্বর রোডে অবস্থিত AAF Combat Academy-তে এমএমএ প্রশিক্ষণ গ্রহণ করছেন।

জয়া দত্তের অর্জনের ঝুলিতে রয়েছে- সিজিকেস উশু লীগ ২০১৭–২০১৮: স্বর্ণপদক।
মুজিব বর্ষ সিজিকেস উশু লীগ ২০২১–২০২২: স্বর্ণপদক।
ক্লাব কাপ উশু চ্যাম্পিয়নশিপ ২০২১: স্বর্ণপদক।
১৭তম জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ ২০২২: স্বর্ণপদক।
বাংলাদেশ গেমস ২০২০: ব্রোঞ্জপদক।
উশু চ্যাম্পিয়নশিপ ২০২৫: স্বর্ণপদক।
এছাড়া গত ৩১ জুলাই ২০২৬ ঢাকার এফডিসিতে অনুষ্ঠিত KHAR X MMA Championship 2026-এ  অংশগ্রহণ করে চ্যাম্পিয়নশিপ অর্জন করেন।

জয়া দত্তের স্বামী বাসুদেব দত্ত। তাঁর শ্বশুরবাড়ি বোয়ালখালী উপজেলার কানুনগোপাড়া বিদগ্রামের অনিল চৌকিদার বাড়ি। তাঁর পৈতৃক বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব ডাবুয়া এলাকায় (ডাকঘর: জগন্নাথহাট)। তাঁর বাবা বাবু দত্ত এবং মা মীনাক্ষী দত্ত।

স্থানীয় ক্রীড়াঙ্গনের প্রত্যাশা, জয়া দত্ত ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com