1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার

বোয়ালখালীতে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৩, একজনকে চট্টগ্রামে রেফার

সৈয়দ মোঃ নজরুল ইসলাম ঃ
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১২৪ Time View

বোয়ালখালীতে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে আহত ৩, একজনকে চট্টগ্রামে রেফার

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীতে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেল গোমদণ্ডীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে একটি সিএনজি অটোরিকশা কানুনগোপাড়ার দিকে যাওয়ার সময় ইকবাল পার্ক বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় দুই যানবাহনের সংঘর্ষ হয়।

দুর্ঘটনায় আহতরা হলেন –জহির মিয়া (৬৫), সিএনজি চালক, পিতা মৃত সাহেব মিয়া, পশ্চিম সারোয়াতলী; সাইদুল ইসলাম মেহেরাজ (২৪), পিতা নজরুল ইসলাম, কধুরখীল ৭ নম্বর ওয়ার্ড এবং আশরাফুল আলম মাসুদ (৩২), পিতা মৃত শাহ আলম, আহল্লা ৮ নম্বর ওয়ার্ড।

আহতদের বিকেল ৩টা ১০ মিনিটের দিকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত তাদের প্রাথমিক চিকিৎসা দেন।

চিকিৎসক সূত্রে জানা যায়, সিএনজি চালক জহির মিয়ার বাম হাতের পেছনের হাড় ভেঙে গেছে। তার উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। অপর দুই আহতকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com