1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়

কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় সভা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৮২ Time View

কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা ও অভিভাবক মতবিনিময় সভা

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে অভিভাবকদের ভূমিকা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

১৩আগস্ট স্কুলের হল রুমে অনুষ্ঠিত হয় এতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াস হোসাইন স্বাগত বক্তব্য প্রদান করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে সার্বিক দিকনির্দেশনা দেন।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল শুধু তাদের ব্যক্তিগত অর্জন নয়; এটি পরিবার, শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন। তিনি শিক্ষার্থীদের সততা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

তিনি আরও বলেন, সন্তানদের পড়াশোনার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা, আচরণ ও প্রযুক্তি ব্যবহারের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে। সন্তানদের নিয়মিত খোঁজখবর রাখা এবং তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থী এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও শুভেচ্ছা প্রদান করা হয়।

পরে অনুষ্ঠিত অভিভাবক মতবিনিময় সভায় শিক্ষার্থীদের লেখাপড়া, শৃঙ্খলা, মানসিক বিকাশ, নৈতিক শিক্ষা এবং পারিবারিক পরিবেশের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ উন্নয়ন ও সাফল্য নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে সংবর্ধনা ও মতবিনিময় সভাটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com