1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়

শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪৭ Time View

শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বোয়ালখালী  সংবাদ : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেটের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বাদে জুমা মসজিদের পুকুর পাড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন শ্রীপুর বুড়া মসজিদ ওয়াক্ফ এস্টেটের মোতওয়াল্লী আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরী (ইসি নং-১৮৮৪৩)।

কর্মসূচিটি ওয়াক্ফ এস্টেট পরিদর্শক, চট্টগ্রাম জোন-৩-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ওয়াক্ফ এস্টেট জোন-৩-এর পরিদর্শক মোঃ আলাউদ্দিন

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে মসজিদের খতিব মাওলানা শোয়েব রেজা আলকাদেরী দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক নাজিম উদ্দীন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য মোহাম্মদ আলী, বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, ইউপি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরীসহ স্থানীয় মুসল্লিগণ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com