বোয়ালখালীতে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাছাই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত, প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু ৮ অক্টোবর

বোয়ালখালী সংবাদ:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক গঠিত বোয়ালখালী উপজেলা যাচাই-বাছাই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

৬ অক্টোবর, নগরের একটি হোটেল জেলা কমিটির দায়িত্বপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন কমিটির সদস্য মোঃ শওকত আলম, সদস্য জাবেদ মেহেদী হাসান সুজন, সদস্য শাহিনুর রহমান হিরু।

সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই ও প্রার্থী বাছাই প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।

কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বোয়ালখালী উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির দলীয় সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থীদের আবেদনপত্র আগামী ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত গ্রহণ করা হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে পৌরসভা বিএনপি অস্থায়ী দলীয় কার্যালয় (মনেরেখোর উপরে ৩য় তলা)-এ উপস্থিত হয়ে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে

।

আবেদন ও প্রার্থী বাছাই সংক্রান্ত বিষয়ে যোগাযোগের জন্য—

আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান: ০১৮১৫-৬৯৮৩৫২
মোঃ শওকত আলম: ০১৮১৮-০১৭৭৪৫
মেহেদী হাসান সুজন: ০১৮৮২-৭৮৭৩০৯
শাহিনুর শাহিন: ০১৬৮৯-৬৬২৩৪৬

বিএনপির ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন যাচাই-বাছাই কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট ইউনিয়নের আগ্রহী চেয়ারম্যান প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।