বোয়ালখালীতে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
বোয়ালখালী সংবাদ : বোয়ালখালীতে শাহ মোহাম্মদ চৌধুরী পাড়া সুপার স্টার ক্লাবের আয়োজনে ‘ফুটসাল টুর্নামেন্ট ২০২৬, সিজন–১’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাদে মাগরিব আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুর নুর চৌধুরী স্পোট জোন এর পরিচালক মো. রেজাউল করিম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা। আবদুর নুর চৌধুরী স্পোট জোন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. সাইফুদ্দিন চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন আবদুর নুর চৌধুরী স্পোট জোন এর পরিচালক পরিচালক মো. জয়নাল আবেদীন চৌধুরী (সুমন), সুপার স্টার ক্লাবের সভাপতি মো. তৌহিদ ইসলাম, সচিব মো. কাইয়ুম চৌধুরী, ফুটসাল টুর্নামেন্ট ২০২৬-এর আহ্বায়ক মো. এরশাদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য মো. ফোরকান উদ্দিন, মো. রাশেদ, হাফেজ মো. সাজ্জাদ, মাওলানা মিজবাহ উদ্দীন ও মো. ফরহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক সৈয়দ জসিম উদ্দিন।
মোট দল অংশ নেন ৬৪টি, আগামী ১৯ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হইবে।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করা, যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখা এবং এলাকার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

তারা আশা প্রকাশ করেন, উপজেলা নির্বাহী অফিসারসহ অতিথিদের উপস্থিতি ও অনুপ্রেরণা টুর্নামেন্টকে আরও প্রাণবন্ত করে তুলবে এবং স্থানীয় তরুণ খেলোয়াড়দের ক্রীড়াচর্চায় উৎসাহিত করবে।
