বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বোয়ালখালীর ঐতিহ্যবাহী জ্যৈষ্ঠপুরা বীণাপানি পূজামণ্ডপ এবং দেবেন পাঠাগার ও মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) বোয়ালখালীর শ্রীপুর-খরন্দ্বীপ ও জ্যৈষ্ঠপুরা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিস্থিতি ও তাঁদের খোঁজখবর নেন।

এ সময় তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সকল ধর্মের মানুষের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা পূজা উদ্‌যাপন কমিটির সভাপতি স্বপন শীল, সাধারণ সম্পাদক বাবু প্রলয় চৌধুরী মুক্তি , শাকপুরা স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক সুধীর কান্তি, বোয়ালখালী থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন, বীণাপানি পূজা উদ্‌যাপন কমিটির প্রধান উপদেষ্টা সাবেক শিক্ষক প্রবীর চৌধুরী, বাবু সুব্রত চৌধুরী, রটন চৌধুরী, শ্রীপুর-খরন্দ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ হাসান চৌধুরী এবং দেবেন পাঠাগার ও মৈত্রী সংঘের প্রধান উপদেষ্টা বাবু শিবাশীষ সেন শঙ্কু।

এ ছাড়া ইউনিয়ন বিএনপির নেতা মজিবুর রহমান তৌহিদসহ বোয়ালখালী বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং পূজা উদ্‌যাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সবার আগে বাংলাদেশ।