বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ ও ফানুস উৎসব অনুষ্ঠিত
বোয়ালখালী সংবাদ: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীতে উপহারসামগ্রী বিতরণ ও ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) উপজেলার বহদ্দারপাড়া ৬ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়ায় গোমদণ্ডী জ্ঞানোদয় সার্বজনীন বিহারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বোয়ালখালী পৌরসভা ৬নং ওয়ার্ডের গোমদণ্ডী জ্ঞানোদয় সার্বজনীন বিহারের অধ্যক্ষ শ্রীমৎ দীপবংশ ভিক্ষু’র সভাপতিত্বে এবং রাহুল বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও বিএনপি নেতা হাজী আবু আকতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য দেন খোকন বড়ুয়া, ডাঃ লিটন কান্তি বড়ুয়া, বিএনপি নেতা বশির আহমদ, যুবদল নেতা জাফর ইকবাল, লিটন, ইমন, হামিদ, মেহরাজ ও রহিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে উপহারসামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বর্ণিল ফানুস উৎসবের আয়োজন করা হয়। ফানুস উড়িয়ে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ধর্মীয় উৎসবের আনন্দ উদ্যাপন করেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

হামিদ