বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরায় বর্ণিল ফানুস উৎসব
নিজস্ব প্রতিনিধি :
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা বৈশালী বৌদ্ধ বিহারে বর্ণিল ফানুস উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে জ্যৈষ্ঠপুরা বৈশালী বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবে ফানুস উড়িয়ে উৎসব উদযাপন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। এ সময় বিহার প্রাঙ্গণে ধর্মীয় আবহ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক চেয়ারম্যান, বিহারের অধ্যক্ষ উপশিষ্য ভিক্ষু, বিহারের প্রধান পৃষ্ঠপোষক ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সভাপতি প্রকৌশলী জয়সেন বড়ুয়া, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খান, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের প্রচার সম্পাদক শহীদুল আলম, সাবেক সভাপতি রাজু বড়ুয়া, সাধারণ সম্পাদক তাপস বড়ুয়া, বটন বড়ুয়া ও অরুণ বড়ুয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও জানে আলম নান্নু, যুবদল নেতা মোহাম্মদ রোকসার, ছাত্রদল নেতা মিজানুর রহমান, জোবায়েত আকবর, ইয়াছিন আরফাত আকাশ, আবদুল আজিজ ইফাজ, মোহাম্মদ জুয়েল, সালাহ উদ্দিন, কামাল উদ্দীন, মোহাম্মদ শাহেদ, ইকবাল, মোহাম্মদ সেলিম উদ্দিন, নোমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে আয়োজিত এ ফানুস উৎসবে উপস্থিত অতিথিরা বৌদ্ধ সম্প্রদায়ের সকলের প্রতি শুভেচ্ছা জানান।
