চট্টগ্রাম সমিতি, ঢাকার উদ্যোগে বোয়ালখালীর বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ, পশ্চিম গোমদণ্ডী ও পূর্ব গোমদণ্ডী এলাকায় এ ত্রাণ বিতরণ করেন।

বোয়ালখালী প্রেস ক্লাবের সার্বিক সহযোগিতায় ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মো. তৌহিদুর রহমান, এম. মনির চৌধুরী রানা, এম. আর. তাওহীদ, তাজুল মানিক ও শাহেদ হোসেন ছোটনসহ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।

প্রাকৃতিক দুর্যোগ বন্যার কারণে যেসব পরিবার খাদ্যসংকট ও নানা দুর্ভোগের মধ্যে রয়েছে, তাদের সহায়তায় এই উদ্যোগ গ্রহণ করেছেন চট্টগ্রাম সমিতি, ঢাকা। ভবিষ্যতেও ক্ষতিগ্রস্ত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম এই সংগঠন অব্যাহত রাখবে।

খাদ্যসামগ্রী গ্রহণকারী পরিবারের সদস্যরা এ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় তাদের পাশে দাঁড়ানোর জন্য চট্টগ্রাম সমিতি,ঢাকা সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, এই সহায়তা তাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করতে সহায়ক হবে।