৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নাসের চৌধুরী

বোয়ালখালী সংবাদ ঃ বোয়ালখালী উপজেলার ৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন লন্ডন প্রবাসী সমাজসেবক মোহাম্মদ নাসের চৌধুরী

তিনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, গরিব ও দুঃখী মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। স্থানীয়দের কাছে তিনি একজন জনবান্ধব ও সমাজসেবী ব্যক্তি হিসেবে পরিচিত।

এছাড়াও তিনি বোয়ালখালী স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, নির্বাচিত হলে আমুচিয়া ইউনিয়নকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন এবং এলাকার উন্নয়ন, সুশাসন ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

তার প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।