কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় অস্থায়ী ভিত্তিতে কয়েকটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, জেন্ডার প্রমোটার পদে ১ জন, সংগীত শিক্ষক পদে ৫ জন এবং আবৃত্তি শিক্ষক পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩০ জুলাই ২০২৬, বিকেল ৫টা।
পদের যোগ্যতা, আবেদনপত্র জমা দেওয়ার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করার জন্য আবেদনকারীদের অনুরোধ করা হয়েছে।