গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (HPV) টিকাদান কার্যক্রমের উদ্বোধন

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি (HPV) টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মামুন।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সালমা ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

স্বাস্থ্য বিভাগ জানায়, কিশোরীদের জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমাতে সরকার পরিচালিত এইচপিভি টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। নির্ধারিত বয়সী শিক্ষার্থীদের এই টিকা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।