বোয়ালখালীর কৃতি সন্তান আবদুল্লাহ খানের সাফল্য
বোয়ালখালী সংবাদ ঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের সন্তান আবদুল্লাহ খান কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে সম্মাননা অর্জন করেছেন।
চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি গ্রেফতার এবং মাদক উদ্ধার অভিযানে অসামান্য অবদান রাখায় জুলাই-২০২৬ মাসে RAB-1 CPSC-এর শ্রেষ্ঠ FS নির্বাচিত হন তিনি।
এ উপলক্ষে RAB-1-এর অধিনায়ক -এর কাছ থেকে তিনি অর্থ পুরস্কার গ্রহণ করেন।
আবদুল্লাহ খানের এ সাফল্যে বোয়ালখালীবাসী গর্বিত। তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের আরও সাফল্য কামনা করে সবাই প্রত্যাশা করছেন, তিনি দেশসেবার মাধ্যমে বোয়ালখালীর নাম আরও উজ্জ্বল করবেন।