জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত
বোয়ালখালী সংবাদ: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বোয়ালখালী উপজেলার একমাত্র সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ বড়ুয়া-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক মূল্যবোধ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
