শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থিতার ঘোষণা
বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৮নং শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন কে কে ইঞ্জিনিয়ার্স-এর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার খলিলুর রহমান।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের সর্বস্তরের মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং একটি আধুনিক, মেধাভিত্তিক ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্য নিয়ে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।
ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচিত হলে ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নকে আরও আধুনিক ও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।
তার প্রচারণায় সততা ও স্বচ্ছতা, দূরদর্শিতা, বিনয় ও মানবসেবা, দায়িত্ববোধ এবং কার্যকর নেতৃত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ইঞ্জিনিয়ার খলিলুর রহমান বলেন, পরিবর্তনের অঙ্গীকার নিয়ে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ জন্য তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেন।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা ও মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা এবং সাধারণ মানুষের পাশে থাকাই হবে তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।
