বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী

নিউজ ডেস্ক ঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বোয়ালখালী পৌরসভা শ্রমিক দলের সভাপতি মো. কফিল উদ্দিন চৌধুরী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধান মন্ত্রী তারেক রহমান, দলের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং গণতন্ত্র, মানুষের অধিকার ও দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

এ সময় তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সার্বিক সাফল্য কামনা করেন।