1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম সমিতির উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ বোয়ালখালীতে লবন ফ্যাক্টরীতে বিস্ফোরণে নিহত দিদারের পরিবারে সমবেদনা জানাতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল ঐতিহাসিক জুলাই যে বৃহত্তর ঐক্য তৈরি করেছে তা টিকিয়ে রাখতে হবে ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন ‘আয়েশা-আমিরুল ট্রাস্ট ফান্ড বৃত্তি’ জাবিতে হাসিনার পলায়ন দিবস উদযাপনে মিষ্টি বিতরণ শুল্ক কমিয়ে ২০ শতাংশ, সরকারকে সাধুবাদ ফখরুলের বিভেদ-অনৈক্য অব্যাহত থাকলে অনিবার্য ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ: মঞ্জু তারেক রহমানের হাতে দেশের শাসনভার চাইলেন নিজাম

বোয়ালখালীতে লবন ফ্যাক্টরীতে বিস্ফোরণে নিহত দিদারের পরিবারে সমবেদনা জানাতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৫ Time View

বোয়ালখালীতে লবন ফ্যাক্টরীতে বিস্ফোরণে নিহত
দিদারের পরিবারে সমবেদনা জানাতে প্রেস ক্লাব নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলা কনফিডেন্স লবণ ফ্যাক্টরীর বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে নিহত মো: দিদার আলম (৩২) এর পরিবারে সমবেদনা জানাতে ছুটে গেলেন বোয়ালখালী প্রেস ক্লাব নেতৃবৃন্দ। ১৯ জুলাই বিকাল ৫ টায় নিহত মো: দিদারের বোয়ালখালী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বদন আলী বাড়িতে এসমবেদনা জানাতে গিয়ে দিদারের বৃদ্ধ পিতা রুহুল আমিন, দিদারের স্ত্রী শারমিন আক্তার, দিদারের শিশু কন্যাসহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন। দিদারের পরিবারের সাথে সমবেদনা জানিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করার জন্য সাংবাদিক নেতৃবৃন্দ আকুল আবেদন জানান বলেন লবন ফ্যাক্টরীর পূর্ণাঙ্গ সহযোগিতা গ্রহণের মাধ্যমে নিহত দিদারের স্ত্রী- শিশুকন্যার ভবিয্যৎ সমুজ্জ্বল করতে হবে। এসময় সাংবাদিক নেতৃবৃন্দ প্রয়োজনীয় সহযোগিতার হাত বাড়ানোর কথাও বলেন এ পরিবারকে। এসময় বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো: সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি অধীর বড়ুয়া, সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, সদস্য মোঃ তৌহিদুর রহমান, এম মনির চৌধুরী রানা, এম আর তাওহীদ , তাজুল মানিক, শাহেদ হোসেন ছোটন উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ গত১৬ জুলাই সকাল ৯টা নাগাদ পৌরসভার পশ্চিম গোমদন্ডীস্থ কনফিডেন্স লবন ফ্যাক্টরীতে বয়লার রুমে কাজ লরার সময় বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন এন্ড প্ল্যাষ্টিক সার্জারী ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com