
বোয়ালখালীতে হাওলাপুরী রেসকিউ টিমের উদ্যোগে ১২০০জনের রান্না করা খাবার ও ৩০০পরিবার মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে হাওলাপুরী রেসকিউ টিম। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার বিভিন্ন পানিবন্দি এলাকায় বন্যার্ত মানুষের বাড়ি বাড়ি গিয়ে রান্না করা খাবার ও শুকনা খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম পরিদর্শন ও অংশগ্রহণ করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিলের সাজ্জাদানশীন পীরজাদা শাহ সুফি সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী। এছাড়াও দরবারে গাউছে হাওলা শরীফ শিবলী মঞ্জিল, পীরজাদা সৈয়দ মনিরুল কুদ্দুস আকবরী, মাসরুর আহম্মেদ খান, অগণিত ভক্ত, বোয়ালখালীর খাদেমগণ ও নেতৃবৃন্দ বিতরণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এদিন ৩০০ পরিবারের ১২০০জনের রান্না করা খাবার এবং ৩০০পরিবারের প্রতি পরিবারের ৫ জন সদস্য জন্য শুকনা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।


Leave a Reply