1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
এমপি আবু সুফিয়ান চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোশ্যাল মিডিয়ায় আজকাল অশ্লীলতা ও নগ্নতার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে ৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নাসের চৌধুরী আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন সিকদার কালুরঘাট সেতু: প্রতিশ্রুতির দীর্ঘ অপেক্ষা থেকে বাস্তবায়নের পথে-সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী নিয়োগ কানুনগো পাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রেবতী রমণ দত্তের ১৪২তম জন্মবার্ষিকী পালিত বোয়ালখালীতে বাইকের ধাক্কায় আহত ব্যক্তির জেনারেল হাসপাতালে মৃত্যু আসন্ন শাকপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুল ইসলাম হাওলা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন মোঃ মোসলেম মিয়া

এমপি আবু সুফিয়ান চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৭ Time View

এমপি আবু সুফিয়ান চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি

বোয়ালখালী সংবাদ ঃ চট্টগ্রাম ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

গত ১৯ জুলাই উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

মোহাম্মদ আবু সুফিয়ান বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ব্যবস্থাপনা কমিটিরও সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে, নতুন সভাপতিকে স্বাগত জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সহযোগী অধ্যাপক (কার্ডিওলজি) ডা. মো. একরাম হোসেন।

তিনি বলেন, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকেই আবু সুফিয়ান জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে আসছেন।

তার উদ্যোগে হাসপাতালের আইসিইউতে ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। এছাড়া শূন্য পদে চিকিৎসক নিয়োগের ফলে ইনডোর ও আউটডোরে চিকিৎসাসেবা সম্প্রসারিত হয়েছে।

ডা. একরাম হোসেন আরও বলেন, বর্তমানে হাসপাতালে আগত রোগীরা বিনামূল্যে অধিকাংশ প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন। পাশাপাশি হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় স্বল্প খরচে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সুযোগও বাড়ানো হয়েছে। এতে জেনারেল হাসপাতাল ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ হাসপাতালে পরিণত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com