1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার

কানুনগো পাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রেবতী রমণ দত্তের ১৪২তম জন্মবার্ষিকী পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১৯২ Time View

কানুনগো পাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রেবতী রমণ দত্তের ১৪২তম জন্মবার্ষিকী পালিত

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালীর ঐতিহ্যবাহী কানুনগোপাড়া ড. বিভূতিভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, প্রখ্যাত শিক্ষানুরাগী, দক্ষ প্রশাসক ও সমাজসেবক রেবতী রমণ দত্তের ১৪২তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সকালে বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও কেক কাটার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত রেবতী রমণ দত্তের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে কেক কেটে তাঁর ১৪২তম জন্মবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ-এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক প্রভাকর বড়ুয়া-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মোঃ নুরুন্নবী চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অজয় পাল, সিনিয়র শিক্ষিকা পারভীন আক্তার, অতসী চন্দ ও চিত্রা বড়ুয়া, সহকারী শিক্ষক স্বরূপ দাশ, চিন্ময় চৌধুরী, মোহাম্মদ পারভেজ, রূপা চৌধুরী, জিকু চৌধুরী, তন্বী শীল, নয়ন সরকার, সহকারী শিক্ষিকা স্নিগ্ধা নন্দী, জোনাকী চৌধুরী, শাহিদা আকতার সাঞ্জু এবং অফিস সহকারী কাম শিক্ষক গৌতম চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা রেবতী রমণ দত্তের শিক্ষা, প্রশাসন ও সমাজসেবায় অনন্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, একজন দূরদর্শী শিক্ষানুরাগী হিসেবে তিনি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠা ও পৃষ্ঠপোষকতা করেছেন, সেগুলো আজও সমাজে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে যাচ্ছে। তাঁর আদর্শ ও কর্ম ভবিষ্যৎ প্রজন্মকে দেশ ও সমাজ গঠনে অনুপ্রাণিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com