1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএফএ মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন রামপুর ফুটবল একাডেমি বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার
অন্যান্য, অর্থনীতি, আইন আদালত, আইন ও পরামর্শ, আবহাওয়া, আমুচিয়া ইউনিয়ন, আহলা কড়লডেঙ্গা ইউনিয়ন, ইসলাম ধর্ম, কধুরখীল ইউনিয়ন, কৃষি, ক্যাম্পাস, চট্টগ্রাম, চরণদ্বীপ ইউনিয়ন, চাকরি, জাতীয়, জীবনযাপন, ঢাকা, দেশজুড়ে, ধর্ম, নারী-শিশু, নির্বাচন, পরিক্ষা, পশ্চিম গোমদন্ডী, পোপাদিয়া ইউনিয়ন, প্রধান সংবাদ, প্রবাস, প্রযুক্তি, ফিচার, ফুটবল, বরিশাল, বাণিজ্য, বিচিত্র, বিনোদন, বিশ্ব, বোয়ালখালী উপজেলা, বোয়ালখালী পৌরসভা, ভ্রমণ, মতামত, ময়মনসিংহ, রংপুর, রাজধানী, রাজনীতি, রাজশাহী, লাইফস্টাইল, শাকপুরা ইউনিয়ন, শিক্ষা, শিল্প-সাহিত্য, শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন, সম্পাদকীয়, সর্বশেষ, সাক্ষাৎকার, সারাদেশ, সারাবেলা, সারোয়াতলী ইউনিয়ন, সাহিত্য, সিলেট, সোশ্যাল মিডিয়া, স্বাস্থ্য

বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী নিয়োগ

Reporter Name
  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫১০ Time View

বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী নিয়োগ

বোয়ালখালী সংবাদ: আগামী ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত (৪৫ দিন) দেশব্যাপী ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এবার আধুনিক প্রযুক্তির মাধ্যমে ট্যাবলেট ব্যবহার করে প্রতিটি পরিবারের তথ্য সরাসরি সংগ্রহ করা হবে। জনশুমারির আদলে পরিচালিত এ কার্যক্রমে দুটি পদে স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পদ দুটি হলো— তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার। উপজেলা কমিটির মাধ্যমে তাদের মনোনয়ন প্রদান করা হবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি এবং অভিজ্ঞতার সনদ (যদি থাকে) সংযুক্ত করে উপজেলা সমাজসেবা কার্যালয়, বোয়ালখালী, চট্টগ্রাম বরাবর জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুলাই ২০২৬।

আগামী ২৫ জুলাই সকাল ৯টা থেকে লিখিত পরীক্ষার মাধ্যমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার স্বেচ্ছাসেবীদের বাছাই করা হবে। নির্বাচিতদের ৩১ জুলাই উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদান ও ট্যাবলেট বিতরণ করা হবে। এরপর ১ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত মাঠপর্যায়ে শুমারির কাজ পরিচালিত হবে।

আবেদন ফরম উপজেলা সমাজসেবা কার্যালয়, বোয়ালখালী থেকে সংগ্রহ করা যাবে। যোগ্যতা ও আবেদন ফরমের বিস্তারিত তথ্য মন্তব্য (Comment) কলামে সংযুক্ত করা হবে।

এ বিষয়ে বোয়ালখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com