1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন ও নগদ অর্থ সহায়তা পোপাদিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়

ঘুষ দাবির অভিযোগের পর সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তারানুমা এলাহীর বদলি

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ২১৬ Time View

ঘুষ দাবির অভিযোগের পর সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তারানুমা এলাহীর বদলি

বোয়ালখালী সংবাদ ঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা তারানুমা এলাহীকে বদলি করা হয়েছে।

আজ ২৩জুলাই বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসনের এক অফিস আদেশে তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাঁশখালী উপজেলার খানখানাবাদ (নতুন) ইউনিয়ন ভূমি অফিসে সংযুক্ত করা হয়েছে।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়েছে, তিনি নির্ধারিত সময়ের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। জনস্বার্থে এ বদলির আদেশ জারি করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে তারানুমা এলাহীর বিরুদ্ধে সারোয়াতলী ইউনিয়নের কঞ্জুরি নুরবক্স বাড়ি এলাকার বাসিন্দা মোছাম্মদ নূর বেগম একটি অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে তার অনুকূলে মতামত দেওয়ার আশ্বাস দিয়ে তারানুমা এলাহী ৮০ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগের সমর্থনে অডিও রেকর্ড, দলিল, ইউনিয়ন পরিষদের রায়, তদন্ত প্রতিবেদনসহ বিভিন্ন নথিও উপস্থাপন করা হয়।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে চাইলে তারানুমা এলাহী সে সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। অন্যদিকে, বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা জানিয়েছিলেন, অভিযোগ ও অডিও রেকর্ড পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে জেলা প্রশাসনের সর্বশেষ বদলির আদেশে তারানুমা এলাহীর বদলির কারণ উল্লেখ করা হয়নি। আদেশে কেবল “জনস্বার্থে” বদলির কথা বলা হয়েছে। এ বদলির সঙ্গে পূর্বে উত্থাপিত অভিযোগের কোনো সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com