
বোয়ালখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতিমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য আজিজুল হক চেয়ারম্যান, মোস্তাক আহমেদ খান, শওকত আলম, হাজি ইছহাক চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি চলমান বন্যা পরিস্থিতি এবং লোকালয়ে বন্যা হাতির প্রবেশজনিত সমস্যা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় জননিরাপত্তা নিশ্চিত করা, জানমাল ও ফসলের ক্ষয়ক্ষতি কমানো এবং এসব বিষয়ে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।


Leave a Reply