1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আধ্যাত্মিক সুফি সাধক, গবেষক, গীতিকার ও সমাজসেবক আবুল কালাম (ভোলা): কর্মময় জীবন আজও অনুপ্রেরণা ঘুষ দাবির অভিযোগের পর সারোয়াতলী ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা তারানুমা এলাহীর বদলি বোয়ালখালীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৬ এমপি আবু সুফিয়ান চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোশ্যাল মিডিয়ায় আজকাল অশ্লীলতা ও নগ্নতার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়ে যাচ্ছে ৯ নং আমুচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মোহাম্মদ নাসের চৌধুরী আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন সিকদার কালুরঘাট সেতু: প্রতিশ্রুতির দীর্ঘ অপেক্ষা থেকে বাস্তবায়নের পথে-সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম বোয়ালখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ উপলক্ষে স্বেচ্ছাসেবী নিয়োগ

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৬

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৮৬ Time View

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণ: নিহত বেড়ে ৬

বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় বিস্ফোরণে দগ্ধ মাহমুদুল হক (৪০) নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মাহমুদুল হক পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোরনখাইন এলাকার মৃত খায়ের আহমদের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম জানান, বিস্ফোরণে মাহমুদুল হকের শরীরের প্রায় ৬০ থেকে ৬৫ শতাংশ দগ্ধ হয়েছিল। গুরুতর অবস্থায় তাকে আইসিইউতে ভর্তি করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এর আগে, গত ২১ জুলাই ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ লিটন (২৮) মারা যান। তিনি চট্টগ্রাম জেলার সদরঘাট থানার উত্তর নালাপাড়া, মাদারবাড়ি এলাকার বাসিন্দা এবং আবুল কালামের ছেলে।

উল্লেখ্য, গত সপ্তাহে বোয়ালখালীর কনফিডেন্স লবণ কারখানায় ভয়াবহ বিস্ফোরণে একাধিক শ্রমিক দগ্ধ হন। এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com