1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ব্যারিকেডে আটকে গেল ফায়ার সার্ভিসের গাড়ি, জরুরি সেবা নিয়ে শঙ্কা বোয়ালখালীতে চরণদ্বীপ দরবার শরীফে মাইজভান্ডারি কাফেলার শুভাগমন সিডিএফএ মেয়র অনূর্ধ্ব-১৩ একাডেমি কাপের চ্যাম্পিয়ন রামপুর ফুটবল একাডেমি বোয়ালখালীতে ৯ হাজার ১৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি তসলিমকে গ্রেপ্তার বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ

বোয়ালখালী পূর্বগোমদন্ডী লোকনাথ মন্দির থেকে জগদানন্দ মিশন উল্টো রথগমন

প্রভাস চক্রবর্ত্তী, প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১৮৩ Time View

বোয়ালখালী পূর্বগোমদন্ডী লোকনাথ মন্দির থেকে জগদানন্দ মিশন উল্টো রথগমন

প্রভাস চক্রবত্তী, প্রতিবেদকঃ বোয়ালখালী পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির থেকে জগদানন্দ মিশনে প্রতিবৎসরের ন্যায় উল্টো রথ টানার মধ্য দিয়ে আজ শুক্রবার শেষ হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় পর্ব শ্রী-শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব। এর আগে গত ১৬ জুলাই ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শুরু হয়।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীব রূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

উল্টো রথযাত্রা উপলক্ষ্যে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবংবিভিন্ন মন্দির থেকে আগত ভক্ত নর নারী সমাবেশ হয়। পূর্ব গোমদন্ডী লোকনাথ মন্দির পরিচালনা পর্ষদ সাধারণ সম্পাদক অনিল দে এ উল্টো রথ যাত্রা উপলক্ষে মন্দির প্রাঙ্গনে আগত অতিথিদের জন্য মন্দিরের পক্ষ থেকে মহা প্রসাদের ব্যবস্হা করার হয়।

বিভিন্ন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জগদানন্দ মিশননের সাধারণ সম্পাদক পার্থসারতী চৌধুরী, সাবেক ইউপি, সদস্য মন্দিরের উপদেষ্টা বিভু পদ ঘোষ, সুহৃদ ক্লাবের সভাপতি প্রভাস চক্রবর্ত্তী, সিনিয়র সহসভাপতি বিকাশ কান্তি সিকদার,ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন দে, শিক্ষক বাবলু চৌধুরী, লোকনাথ মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু ঘোষ, সাবেক সাধারণ সম্পাদক অর্পিতদত্ত, লোকনাথ মন্দিরের উৎসব কমিটির সভাপতি পন্ডিত তাপস চক্রবর্ত্তী, বাগীশিক পৌরসভার সংসদ সাধারণ সম্পাদক জনি দাশ, টিটু চৌধুরী,প্রিয়ঞ্জিত চক্রবর্ত্তী,বিজয় চক্রবর্ত্তী, দূর্জয় তালুকদার, রাজু দেসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠানমালা। এর মধ্যে রয়েছে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্রী যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, ভাগবত কথা,ও শ্রীমদ্ভাগবত গীতা পাঠ।
উল্টো রথযাত্রা উপলক্ষ্যে শুক্রবার বিকেলে বিশাল শোভাযাত্রা বের করা হয়। উল্টো রথযাত্রার নিরাপত্তা নেতৃত্বে ছিলেন বোয়ালখালী থানা উপ পরিদর্শক ( এ,এস আই) নরুনবী সুমন।

লোকনাথ মন্দির থেকে বর্ণাঢ্য সাজে তিনটি বিশাল রথে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা দাশ পাড়া এবং অলিবেকারী হয়ে জগদানন্দ মিশনে শেষ হয়।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথ দেবের রথযাত্রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com