1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী

বোয়ালখালীতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত, মা ও সুমনের স্ত্রীকে আটক

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৭৭ Time View

বোয়ালখালীতে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত, মা ও সুমনের স্ত্রীকে আটক

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আসু তালুকদার বাড়িতে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই সুমনের ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিজাম উদ্দিন (৪৫) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিহত নিজাম উদ্দিন আবদুল হামিদের জ্যেষ্ঠ ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের একপর্যায়ে ছোট ভাই মো. সুমনের সঙ্গে বাকবিতণ্ডা হলে কোদালের আঘাতে তিনি গুরুতর আহত হন।

ঘটনার পর নিহতের শ্বশুর ও স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর পালিয়ে গিয়েছে ছোট ভাই জামাল উদ্দিন সুমন।

ঘটনার পরপরই বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা হালিমা বেগম এবং অভিযুক্ত ছোট ভাই মো. সুমনের স্ত্রী সানজিদাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

ঘটনায় এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com