
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে মেজর অর্থোপেডিক সার্জারি সম্পন্ন
বোয়ালখালী সংবাদ ঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে একটি মেজর অর্থোপেডিক সার্জারি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারে এ অস্ত্রোপচার পরিচালনা করেন ডা. স্বরুপানন্দ চক্রবর্তী, কনসালটেন্ট (অর্থোপেডিক্স)।
অস্ত্রোপচারের সময় অ্যানেস্থেসিয়া প্রদান ও চিকিৎসা সহায়তায় ছিলেন ডা. আয়জ মাহমুদ, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া)। এছাড়া অপারেশন কার্যক্রমে সহযোগিতা করেন মিসেস বিউটি বড়ুয়া স্মৃতি, সিনিয়র স্টাফ নার্স এবং মো. সালাউদ্দিন, ওটি অ্যাটেনডেন্ট।
সমগ্র চিকিৎসা কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধান করেন ডা. মামুনুল হক মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, বোয়ালখালী, চট্টগ্রাম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, সরকারি হাসপাতালের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে এ ধরনের বিশেষায়িত অর্থোপেডিক অস্ত্রোপচার পরিচালনা রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সেবা, যা স্থানীয় জনগণের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
Leave a Reply