1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে আরও ২টি মেজর অর্থোপেডিক সার্জারি সম্পন্ন

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৮৪ Time View

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে আরও ২টি মেজর অর্থোপেডিক সার্জারি সম্পন্ন

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে আরও দুটি মেজর অর্থোপেডিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দুটি অস্ত্রোপচার পরিচালনা করেন অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডা. স্বরুপানন্দ চক্রবর্তী

অস্ত্রোপচারের সময় সার্বিক সহযোগিতা করেন এনেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. আয়াজ মাহমুদ, ডা. রানা দে, সিনিয়র স্টাফ নার্স মিসেস বিউটি বড়ুয়া স্মৃতি এবং ওটি অ্যাটেনডেন্ট মো. সালাউদ্দিন

সমগ্র চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারাবাহিকভাবে বিনামূল্যে জটিল অর্থোপেডিক সার্জারি পরিচালিত হওয়ায় স্থানীয় রোগীরা নিজ উপজেলাতেই উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এতে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com