1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ আসামি গ্রেপ্তার বোয়ালখালীর জ্যৈষ্ঠপুরা বীণাপানি ও দেবেন পাঠাগার-মৈত্রী সংঘ পূজামণ্ডপ পরিদর্শনে নুরুন্নবী চৌধুরী বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে আরও ২টি মেজর অর্থোপেডিক সার্জারি সম্পন্ন

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৫৯ Time View

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে আরও ২টি মেজর অর্থোপেডিক সার্জারি সম্পন্ন

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে আরও দুটি মেজর অর্থোপেডিক সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ জুলাই ২০২৬) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ দুটি অস্ত্রোপচার পরিচালনা করেন অর্থোপেডিক্স বিভাগের কনসালটেন্ট ডা. স্বরুপানন্দ চক্রবর্তী।

অস্ত্রোপচারের সময় সার্বিক সহযোগিতা করেন এনেস্থেসিয়া বিভাগের কনসালটেন্ট ডা. আয়াজ মাহমুদ, ডা. রানা দে, সিনিয়র স্টাফ নার্স মিসেস বিউটি বড়ুয়া স্মৃতি এবং ওটি অ্যাটেনডেন্ট মো. সালাউদ্দিন।

সমগ্র চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধারাবাহিকভাবে বিনামূল্যে জটিল অর্থোপেডিক সার্জারি পরিচালিত হওয়ায় স্থানীয় রোগীরা নিজ উপজেলাতেই উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন। এতে চিকিৎসা ব্যয় ও ভোগান্তি কমার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি আস্থা আরও বৃদ্ধি পাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com