
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে ২টি ইএনটি মেজর সার্জারি সম্পন্ন
বোয়ালখালী সংবাদ ঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্পূর্ণ বিনামূল্যে দুইটি ইএনটি (কান, নাক ও গলা) মেজর সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার (২৯ জুলাই ২০২৬) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ সার্জারিগুলো পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট (ইএনটি) ডা. মো. আরিফুজ্জামান।
অপারেশন চলাকালে সার্বিক সহযোগিতা করেন কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. রানা দে, কনসালটেন্ট (অ্যানেস্থেসিয়া) ডা. আয়াজ মাহমুদ, সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদৌস এবং ওটি অ্যাটেনডেন্ট মো. সালাউদ্দিন।
সমগ্র চিকিৎসা কার্যক্রম তত্ত্বাবধান করেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিতভাবে বিনামূল্যে বিশেষায়িত অস্ত্রোপচার পরিচালনার ফলে স্বল্প আয়ের রোগীরা উন্নত চিকিৎসাসেবা পাচ্ছেন, যা স্থানীয় জনগণের জন্য অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
Leave a Reply