1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার বোয়ালখালী প্রেস ক্লাবের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত বোয়ালখালীতে মাদক ব্যবসায়ী বাপ্পীর ১ বছরের কারাদণ্ড বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ফেনীর ছাগলনাইয়ায় ৮ মামলার আসামি ডাকাত ইমন ওরফে ডিপজল গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১০৮ Time View

ফেনীর ছাগলনাইয়ায় ৮ মামলার আসামি ডাকাত ইমন ওরফে ডিপজল গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ডাকাতি, নারী নির্যাতন, চুরি, মারামারি ও মাদকসহ মোট ৮টি মামলার আসামি মো. ইমন ওরফে ডিপজল (২৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া পৌর এলাকার বাঁশপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু তাহেরের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইমন দৌড়ে পালানোর চেষ্টা করে এবং একটি পুকুরে ঝাঁপ দেয়। পরে পুলিশ তাকে পুকুর থেকে উদ্ধার করে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ইমন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার ৫ নম্বর মহামায়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাটিয়াগোদা গ্রামের মৃত আবিদ আলীর ছেলে।

তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় ডাকাতির প্রস্তুতি, ডাকাতি, চুরি, নারী ও শিশু নির্যাতন, মাদক এবং বিভিন্ন ধরনের সংঘর্ষসহ মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে দুটি ডাকাতির মামলা, একটি নারী নির্যাতনের মামলা, দুটি চুরির মামলা, তিনটি মারামারির মামলা এবং একটি মাদক-সংক্রান্ত মামলা।

পুলিশের দাবি, ইমনের গ্রেপ্তারের ফলে মহামায়া ইউনিয়ন, চাঁদগাজী ও মনোহাট এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু তাহের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com