
আমুচিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন সিকদারের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৯ নম্বর আমুচিয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন সিকদারের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় এলাকায় টিটু ভান্ডারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম মেম্বার। এছাড়া উপস্থিত ছিলেন বদিউল আলম, জানে আলম, নূর বক্স, আমুচিয়া ইউনিয়ন বিএনপি নেতা নজির আলম, শফিউল আলম মাঝি, নুরুজ্জামান, আজিজ মিস্ত্রি, অমল দে ও সৌমেন চক্রবর্তী।
এসময় আরও উপস্থিত ছিলেন আমুচিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সেলিম, সাধারণ সম্পাদক সোলেমান শিকদার, যুবদল নেতা আবু তাহের, মো. খোকন, মাসুম, মোরশেদ এবং ছাত্রদল নেতা রাকিব আহমেদ, রাজু আহমেদ ও মো. মিনহাজ।

বক্তারা বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী জয়নাল আবেদীন সিকদারের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং নির্বাচনে বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।


Leave a Reply