1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার

বোয়ালখালীতে ২০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, পুলিশ উদ্ধার করল শিশু

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৭৮ Time View

বোয়ালখালীতে ২০ হাজার টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, পুলিশ উদ্ধার করল শিশু

বোয়ালখালী সংবাদ: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ২০ হাজার টাকার বিনিময়ে এক মাস বয়সী কন্যা সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে জন্মদাত্রী মায়ের বিরুদ্ধে। শিশুটির দাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করেছে।

পুলিশ জানায়, শনিবার (১ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে তাকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

জানা গেছে, বোয়ালখালীর পূর্ব চরণদ্বীপ এলাকার সিএনজি অটোরিকশা চালক মো. রাকিবের সঙ্গে একই এলাকার রোকনা বেগমের বিয়ে হয়। গত ২০ জুন তাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। অভিযোগ রয়েছে, জন্মের এক মাসের মাথায় শিশুটিকে ২০ হাজার টাকার বিনিময়ে অন্যের কাছে বিক্রি করা হয়। এর আগে পরিবারের সদস্যদের জানানো হয়েছিল, শিশুটি মারা গেছে এবং তাকে দাফন করা হয়েছে।

এ ঘটনায় শিশুটির দাদী ফিরোজা বেগম বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পুত্রবধূ রোকনা বেগমসহ কয়েকজন আত্মীয়ের প্ররোচনায় শিশুটিকে গোপনে অন্যত্র সরিয়ে নেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের শিশুটির মৃত্যুর খবর জানিয়ে দাফন সম্পন্ন হয়েছে বলে বলা হয়। বিষয়টি নিয়ে খোঁজ নিতে গেলে অভিযুক্তরা তাদের গালিগালাজ, ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে হাটহাজারী উপজেলার বড় দিঘিরপাড় এলাকা থেকে নবজাতকটিকে জীবিত উদ্ধার করে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে নবজাতকটিকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com