1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী

বোয়ালখালীতে ৮৯ পিস ইয়াবাসহ আটক ১

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৯৭ Time View

বোয়ালখালীতে ৮৯ পিস ইয়াবাসহ আটক ১

বোয়ালখালী সংবাদ ঃ বোয়ালখালী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮৯ পিস ইয়াবাসহ নুরুল আবসার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে বোয়ালখালী থানার এসআই (নিঃ) মোহাম্মদ আজম খাঁন, এসআই (নিঃ) নিংওয়াই মারমা ও সঙ্গীয় ফোর্স উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিতাবচর মোল্লা বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।

আটক নুরুল আবসার আব্দুল মোনাফ এর ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে ৮৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় বোয়ালখালী থানায় মামলা (নং-০৩/২৬) দায়ের করা হয়েছে।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে বোয়ালখালী থানার অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com