1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী

সমাজসেবক অনিল পালের পরলোকগমন

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১৭২ Time View

সমাজসেবক অনিল পালের পরলোকগমন

চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ও দৈনিক পূর্বদেশের সংবাদকর্মী সঞ্জয় পালের পিতা, সমাজসেবক অনিল পাল (৯০) গত ১৫ জুলাই ২০২৬ রাত ৮টা ২০ মিনিটে বার্ধক্যজনিত কারণে পরলোকগমন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, পুত্রবধূ, তিন কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। পরদিন সকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ কাঞ্চনা গ্রামের পালপাড়ায় পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

আগামী ১৪ আগস্ট ২০২৬ (শুক্রবার) প্রয়াত অনিল পালের পারলৌকিক ক্রিয়া ও আদ্যশ্রাদ্ধ অনুষ্ঠান তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ, চট্টগ্রাম টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি এনামুল হক, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার্স এসোসিয়েশনের সভাপতি হারুন অর রশিদ ও সাধারণ সম্পাদক সজল হোড়, সূর্যগিরি আশ্রম কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সভাপতি বিপ্লব চৌধুরী কাঞ্চন ও সাধারণ সম্পাদক টিটু চৌধুরী, পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের সভাপতি ড. তরুণ কুমার আচার্য্য ও সাধারণ সম্পাদক রুবেল শীলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ প্রয়াত অনিল পালের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com