
বোয়ালখালী সংবাদ ঃ বোয়ালখালী উপজেলায় বুধবার (৫ আগস্ট) অনুষ্ঠিত হবে ২য় এফ. আর. সিদ্দিকী মেমোরিয়াল বোয়ালখালী উশু ও কুংফু চ্যাম্পিয়নশিপ। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক। উদ্বোধন করবেন বাংলাদেশ উশু ফেডারেশনের কোষাধ্যক্ষ ও মরহুম ইঞ্জিনিয়ার এফ. আর. সিদ্দিকীর জ্যেষ্ঠ পুত্র হাবিবুর রহমান সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বিশেষ অতিথি – চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, বিশেষ অতিথি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য শওকত আলম।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব হাজী আবু আকতার, ড্রিম কমবেট উশু অ্যান্ড কুংফু একাডেমির সিনিয়র সহ-সভাপতি মোরশেদ আলম, ১১তম এসএ গেমসের স্বর্ণপদক বিজয়ী ও ৩য় সাউথ এশিয়ান উশু চ্যাম্পিয়নশিপের ডাবল গোল্ড মেডেলিস্ট মেজবাহ উদ্দিন, বাংলাদেশ উশু ফেডারেশনের সদস্য আশফাক উস সাদেকিন, বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মো. রবিউল আউয়াল স্বপন এবং যুগ্ম সম্পাদক মো. রেজাউল করিম সাদী।
অনুষ্ঠান পরিচালনা করবেন ড্রিম কমবেট উশু অ্যান্ড কুংফু একাডেমির চেয়ারম্যান শিফু ওমর আব্দুল্লাহ খাঁন জিসান।
ড্রিম কমবেট উশু অ্যান্ড কুংফু একাডেমির আয়োজনে অনুষ্ঠিতব্য এ প্রতিযোগিতায় ক্রীড়াপ্রেমী, অভিভাবক ও সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য আয়োজকদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply