1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী বোয়ালখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বোয়ালখালীতে পুলিশকে কামড় দিয়ে হাতকড়া পরা অবস্থায় পালানোর চেষ্টা, ফের গ্রেপ্তার

উত্তর করলডেঙ্গায় বেহাল সড়ক, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর আকুতি

সৈয়দ মোঃ নজরুল ইসলাম, প্রতিবেদকঃ
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৪৭ Time View

উত্তর করলডেঙ্গায় বেহাল সড়ক, দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর আকুতি

বোয়ালখালী সংবাদ : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ১০ নম্বর আহল্লা করলডেঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর করলডেঙ্গা এলাকার আবদুল মজিদ মাতব্বরের বাড়ি থেকে ষষ্ঠী মহাজনের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির বিভিন্ন অংশ ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে কাদা ও জলাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এলাকাটিতে প্রায় ২৬টি মুসলিম পরিবার এবং ৫০টিরও বেশি সনাতনী হিন্দু পরিবার বসবাস করে। এছাড়াও এখানে একটি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে।

এলাকাবাসী জানান, সড়কের বেহাল অবস্থার কারণে জরুরি প্রয়োজনে কোনো রোগীকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স বা অন্য কোনো যানবাহন গ্রামে প্রবেশ করতে পারে না। এতে অসুস্থ ও মুমূর্ষু রোগীদের চিকিৎসা নিশ্চিত করাও কঠিন হয়ে পড়ে।

এ অবস্থায় স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং ১০ নম্বর আহল্লা করলডেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল হক মন্নানের সুদৃষ্টি কামনা করে জনস্বার্থে দ্রুত সড়কটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সড়কটি সংস্কার করলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com