
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত
বোয়ালখালী প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চট্টগ্রামের বোয়ালখালীর কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৫আগস্ট স্কুলের প্রধান শিক্ষক বাপন কুমার ভঞ্জ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, ন্যায়বিচার এবং দেশপ্রেমের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
এসময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও অন্যান্য পরিবেশনা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, জাতীয় গুরুত্বপূর্ণ দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস, দেশপ্রেম ও নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।


Leave a Reply