1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বাঁশখালীতে ১৫০০ পিস ইয়াবাসহ বোয়ালখালীর রবিউলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পশ্চিম কধুরখীল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ফুটবল ফেস্টিভ্যাল সম্পন্ন বোয়ালখালীতে বিষধর সাপের দংশনে রোগীকে এন্টিভেনম দিয়ে বাঁচানোর চেষ্টা, সুস্থ হয়ে চমেকে চিকিৎসাধীন বোয়ালখালীতে মাদকবিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১তম জন্মতিথি শুভ জন্মাষ্টমী বোয়ালখালীতে শ্রাবণ মেলার উদ্বোধন বোয়ালখালীতে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত বোয়ালখালীতে কাবাডিতে চ্যাম্পিয়ন কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় বোয়ালখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন শ্রমিক দল নেতা কফিল উদ্দিন চৌধুরী

৬০ নং খরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন মনিরুল ইসলাম

বোয়ালখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ১৭৭ Time View

৬০ নং খরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন মনিরুল ইসলাম

বোয়ালখালী সংবাদ: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ৬০নং খরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) গঠন করা হয়েছে।

মন্ত্রণালয়ের স্মারক নং ৩৮.০০.০০০০.০০০.০০৮.৯৯.০০০৪.২০-১২৪, তারিখ ১৬ মার্চ ২০২৬ অনুযায়ী গঠিত এ কমিটিতে অভিভাবক প্রতিনিধি মনিরুল ইসলাম সভাপতি নির্বাচিত হয়েছেন এবং বিদ্যোৎসাহী সদস্য শিবলী চৌধুরী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অবসরপ্রাপ্ত কর্মকর্তা রণজিৎ চন্দ্র সিংহ, অভিভাবক প্রতিনিধি মো. সুজন, নাছরিন আকতার, প্রিয়াঙ্কা দে ও রেশমি আকতার, মাধ্যমিক বিদ্যালয় প্রতিনিধি কনক কুমার গাইন এবং শিক্ষক প্রতিনিধি জান্নাতুল নাইম। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিদ্যালয়ের EMIS কোড: ১৪১১০৭০৮১১। জানা গেছে, জমিদাতা প্রতিনিধি ও স্থানীয় জনপ্রতিনিধি (মেম্বার) পদে কোনো সদস্য অন্তর্ভুক্ত করা হয়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভায় কমিটিটি অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদনের তারিখ থেকে আগামী তিন বছর এ কমিটি বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রমে দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com