
আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে ব্রোঞ্জপদক জিতে বোয়ালখালীর মুখ উজ্জ্বল করলেন মোবতাসিম চৌধুরী প্রিয়ম
বোয়ালখালী সংবাদ ঃ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের শ্রীপুর নিবাসী দারোগার বাড়ির কৃতি সন্তান মোবতাসিম চৌধুরী প্রিয়ম আন্তর্জাতিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (IOAI) ২০২৬-এ ব্রোঞ্জপদক অর্জন করে দেশ ও বোয়ালখালীর জন্য গৌরব বয়ে এনেছেন।
মোবতাসিম চৌধুরী প্রিয়ম নটর ডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তিনি ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম থেকে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।
প্রিয়ম আব্দুল কাদের চৌধুরীর নাতি এবং মোস্তাফিজুর রহমান চৌধুরীর ছেলে।
প্রিয়মের বাবা মোস্তাফিজুর রহমান চৌধুরী এক প্রতিক্রিয়ায় বলেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, কাজাখস্তানে অনুষ্ঠিত International Olympiad in Artificial Intelligence (IOAI) 2026 আসরে আমার বড় ছেলে মোবতাসিম চৌধুরী প্রিয়ম ব্রোঞ্জপদক অর্জন করেছে।”
তিনি আরও বলেন, “প্রিয়মের জন্য আপনাদের সকলের আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছি। মহান আল্লাহ তাআলা যেন তাকে আরও জ্ঞান, প্রজ্ঞা ও সফলতা দান করেন এবং একজন সৎ, আদর্শবান, মানবিক ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।”
প্রিয়মের এই আন্তর্জাতিক অর্জনে পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। তার এ সাফল্য শুধু বোয়ালখালী নয়, সমগ্র বাংলাদেশের জন্যও গর্বের। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে তার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও গবেষণায় আরও এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Leave a Reply