1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. boalkhalinews@gmail.com : boalkhalisongbad :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে লায়ন রুবেল দাশের উদ্যোগে ৭০০ অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীকে বস্ত্র বিতরণ বোয়ালখালীতে ‘লাইসিয়াম’ প্রতিষ্ঠার উদ্যোগ: ইউএনও মেহেদী হাসান ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, উপহার দিলেন ২৭টি বই বোয়ালখালীর ঐতিহ্যবাহী বীণাপাণি মন্দির পরিদর্শনে মেধস মুনির আশ্রমের মহারাজ ও অতিরিক্ত পুলিশ সুপার বোয়ালখালীতে ১৮৫টি পূজামণ্ডপে ১১১ মেট্রিক টন জি.আর. চাল বিতরণ বোয়ালখালীতে ১১ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার বোয়ালখালীতে ৪০০ পিস ইয়াবাসহ কক্সবাজারের এক ব্যক্তি গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমন উপলক্ষে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড বোয়ালখালীতে ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত বোয়ালখালীতে দুর্গাপূজার প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা পরিদর্শনে ডিসি-এসপি

বোয়ালখালীতে অনুষ্ঠিত হলো ‘UNITY 1ST RCY BOALKHALI UPAZILA FRIENDLY TOURNAMENT 2026’

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ২৭৬ Time View

বোয়ালখালীতে অনুষ্ঠিত হলো ‘UNITY 1ST RCY BOALKHALI UPAZILA FRIENDLY TOURNAMENT 2026’

নিউজ ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী উপজেলা টিমের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘UNITY 1ST RCY BOALKHALI UPAZILA FRIENDLY TOURNAMENT 2026’।

শুক্রবার (৭ আগস্ট) যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী উপজেলা টিমের উদ্যোগে এ ফ্রেন্ডলি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান মোঃ সিরাজুল করিম হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আহমদ হোসেন ভূইয়া, যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী উপজেলা টিমের সাবেক দলনেতা আসাদুজ্জামান নূর ও আরিফ মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী উপজেলা টিমের দলনেতা মেহেদী হাসান।

এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা টিমের কার্যকরী পর্ষদের সদস্য মোহাম্মদ হাসান, নুসরাত আরজু প্রিয়া, রাফিউল করিম রাফি, সালমান সরোয়ার, বিজয় বিশ্বাস, নুর মোহাম্মদ মামুন, ঈদুলসহ উপজেলা টিমের অন্যান্য যুব সদস্যরা।

টুর্নামেন্টে যুব রেড ক্রিসেন্ট, বোয়ালখালী উপজেলা টিম, স্যার আশুতোষ সরকারি কলেজ এবং বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ দলের খেলোয়াড়রা অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতাটি শুধু খেলাধুলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এর মাধ্যমে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও ক্রীড়াসুলভ মনোভাব আরও সুদৃঢ় হয়।

সমাপনী পর্বে প্রধান অতিথি মোঃ সিরাজুল করিম হিরো তাঁর বক্তব্যে যুবসমাজকে মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবা ও খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মানবিক মূল্যবোধ ও স্বেচ্ছাসেবার পাশাপাশি খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও ইতিবাচক সমাজ গঠনে যুবসমাজ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

পরে প্রধান অতিথির বক্তব্যের মধ্য দিয়ে ‘UNITY 1ST RCY BOALKHALI UPAZILA FRIENDLY TOURNAMENT 2026’-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Themes By BDITWork.Com